মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই শিশুর পিতা-মাতার সন্ধান প্রয়োজন

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ৫.৫৬ পিএম
  • ৪৩১ বার পড়া হয়েছে

দুইজন শিশুর পিতা-মাতার সন্ধান প্রয়োজন। তারা বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।

তাদের মধ্যে একজনের নাম স্বপ্না। বয়স ৯ বছর, গায়ের রং কালো ও উচ্চতা ৪ ফুট ১ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল হলুদের ভিতরে বেগুনি রংয়ের বল প্রিন্টের ফ্রক।

০৩ অক্টোবর, ২০২০ বনানী থানার আমতলী এলাকায় বিআরটিসি বাসে স্বপ্নাকে খুঁজে পায় এক নারী। তাকে একা বসে থাকতে দেখে ওই নারী জিজ্ঞাসাবাদ করলে সে বলে, একটি বাসায় কাজ করতো এবং সেখান থেকে পালিয়ে এসেছে। এরপর তিনি স্বপ্নাকে বনানী থানায় নিয়ে আসেন। থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে প্রেরণ করে। এ সংক্রান্তে ০৩ অক্টোবর বনানী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।

অপরজন প্রতিবন্ধী শিশু। তার বয়স আনুমানিক ৫ অথবা ৬ বছর, গায়ের রং ফর্সা ও উচ্চতা ৩ ফুট ৭ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল এশের মধ্যে লাল রংয়ের গেঞ্জি ও টিয়া রংয়ের প্যান্ট।

০৩ অক্টোবর, ২০২০ সন্ধ্যা ০৭:৩০ টায় আগারগাঁও জাতীয় বেতার ভবনের সামনে তাকে খুঁজে পায় শেরেবাংলা নগর থানা পুলিশ। তাকে নাম ঠিকানা জিজ্ঞাস করলে সে চুপচাপ থাকে এবং প্রতিবন্ধী হওয়ায় কিছু বলতে পারে না। এরপর থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে প্রেরণ করে। এ সংক্রান্তে ০৩ অক্টোবর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।

উক্ত শিশুদের কোন স্বজনের সন্ধান পাইলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটি অফিসার- মোবাইল ফোন নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com