সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার

  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫.১০ এএম
  • ৮ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ– লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কলিম উদ্দিন পন্ডিত বাড়িতে ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ পাওয়া গভীর নলকূপ স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। নলকূপটি স্থাপনের পর একটি পক্ষ শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে বাধা দিতে গেলে জাকির হোসেন ও তার পরিবারের সদস্যদের দফায় দফায় মারধর ও হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী জাকির হোসেনের অভিযোগ, ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ পাওয়া গভীর নলকূপটি তাদের হাজারী জমিতে স্থাপন করা হলেও রাজু, নাফিজ ও নুরুল আলমসহ কয়েকজন সেটিতে শিকল দিয়ে তালা লাগিয়ে দেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়। স্থানীয়ভাবে একাধিকবার শালিশ বৈঠক হলেও অভিযুক্তরা তা মানছেন না বলে দাবি করেন তিনি।
জাকির হোসেন আরও অভিযোগ করেন, তার জমির ওপর দিয়ে জোরপূর্বক পানি নামানোর পাইপ স্থাপনের চেষ্টা করা হলে তিনি বাধা দেন। এ সময় রাজু ও তার সঙ্গে থাকা লোকজন শাবল দিয়ে তাকে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন বলে দাবি করেন।
অভিযোগ রয়েছে, পরবর্তীতে জাকির হোসেন মসজিদে নামাজ পড়তে গেলেও সেখানে তাকে মারধর করা হয়। এছাড়া ধানের জমিতে জালা তুলতে গেলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা রাজু, নাফিজ ও নুরুল আলমসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, এসব ঘটনার পর আদালতে মামলা করা হলে মামলা তুলে নেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি জাকির হোসেনের মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তারা। এতে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে রাজু (৩৫), পিতা শাহ আলম; নুর আলম, পিতা অজ্ঞাত; নাজিম (৫২), পিতা মৃত আমীন; নবী উল্লাহ (৬০), পিতা মৃত তৈয়ুব আলী; রিপন (৩৫), পিতা মহিন উদ্দিন; রুমা (২৮), স্বামী রাজু; জোছনা, রীনা, বীথি, নারগিস, সাজেদা, সাজু বেগম ও সুমনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় ইউপি সদস্য এ প্রতিবেদককে বলেন, ‘চেয়ারম্যান ও আমি বিষয়টি নিয়ে একাধিকবার বসেছি। দুই পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু বিরোধের কারণে এখনো স্থায়ী সমাধান হয়নি।’ তিনি আরও বলেন, বিষয়গুলো নিয়ে তদন্ত চলছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে গেলে রাজু ও তার স্ত্রী রুমা দুজন দুইদিক থেকে মোবাইলে ভিডিও করা শুরু করে। তারা মব সৃষ্টি করার হীনচেষ্টা করে ব্যর্থ হয়, কিন্তু কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। এমতাস্থায় তাদের বক্তব্য  পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের এ বিরোধের দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরপেক্ষভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে এলাকায় উত্তেজনা কমবে।
বর্তমানে জাকির হোসেন ও তার পরিবারের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com