শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬.৪০ পিএম
  • ৬ বার পড়া হয়েছে

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দায়িত্ব পালনরত মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ১৪ কেজির বেশি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৮ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকা। শনিবার (৫ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে নজরদারি ও তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বিমানে দায়িত্ব পালনরত এক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ১২০ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে স্বর্ণগুলো যাচাই-বাছাই ও ওজন করা হলে মোট ওজন দাঁড়ায় ১৪ দশমিক ০৪০ কেজি।

উদ্ধার করা স্বর্ণ জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। স্বর্ণগুলো কীভাবে বিমানের ভেতরে আনা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আমিনুল ইসলাম স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্বর্ণ চোরাচালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com