সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের দুটো ইউনিট চালু দেশে হাম উপসর্গে ৩ জনের মৃত্যু ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ন্যায্যতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে : সংস্কৃতি মন্ত্রী আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২.১৫ এএম
  • ০ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ-ফরিদপুরের ভাঙ্গায় ডেঙ্গু ভাইরাসের বিস্তার রোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও প্রচার কর্মসূচি পরিচালিত হয়েছে।
​উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান-এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে এই সচেতনতামূলক কর্মসূচির সূচনা করা হয়। এ উপলক্ষে “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার” শীর্ষক প্রতিপাদ্য সংবলিত ব্যানার নিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
​সমাবেশ শেষে প্রশাসনিক ভবনের আশপাশের জমে থাকা বর্জ্য, জঙ্গল ও এডিস মশার প্রজননস্থল হিসেবে ব্যবহৃত হতে পারে এমন স্থানসমূহ পরিষ্কার করা হয়। সংগৃহীত ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে ট্রাকে তুলে নিরাপদ স্থানে অপসারণ নিশ্চিত করা হয়।
​উক্ত অভিযানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, পরিচ্ছন্নতাকর্মী এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ক্যাডেট সদস্যরা একযোগে অংশ নেন।
​কর্মসূচি থেকে স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বসতবাড়ি ও আঙিনা পরিচ্ছন্ন রাখা, জমানো পানি ৩ দিনের বেশি না রাখা এবং এডিস মশার বংশবৃদ্ধি রোধে সবাইকে নিজ স্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com