বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী মাযহাব অস্বীকারের প্রবণতা থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে-ছারছীনার পীর ছাহেব বিটিটিএফ ২০২৬-এর প্লাটিনাম স্পনসর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, চুক্তি সই টোয়াবের ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার ঠাকুরগাঁওয়ে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ময়মনসিংহের গৌরীপুরে ২ হাজার গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেন সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ময়মনসিংহের গৌরীপুরে ২ হাজার গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেন

  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২.৫১ এএম
  • ২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ- বৃক্ষ রোপণ কর্মসুচীর অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুরে বৃক্ষরোপণ ও ২ হাজার শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের চারাগাছ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌর শহরের নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ উদ্বোধন করেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন এমপি। পরে বিদ্যালয়ের ২ হাজার শিক্ষার্থীর হাতে চারাগাছ তুলে দেওয়া হয়েছে।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অস্থায়ী কমিটির সভাপতি ও যুবনেতা জাহাঙ্গীর হোসেন পাপ্পু। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক। শিক্ষক প্রতিনিধি মো. আবু তাহের সিদ্দিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক মো. শামছুল হক ভিপি শামছু, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবার আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মাহফুজ, আফরোজা আক্তার সোমা ও হারুন-অর-রশিদ।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক তাজিজুল ইসলাম রাঙা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি আবিদ হাসান রাহাতসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com