শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১.৫১ এএম
  • ৬৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরের কাউখালী থেকে নেছারাবাদ, বানারীপাড়া ও গরিয়ারপাড় হয়ে রাজধানী ঢাকায় যাওয়ার অন্যতম সংক্ষিপ্ত ও ব্যস্ততম সড়কে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একটি জরাজীর্ণ পরিত্যক্ত ভবন। কাউখালী বেইলি ব্রিজ সংলগ্ন সড়ক ঘেঁষে অবস্থিত এ ভবনটির কারণে নিয়মিত ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল, ঘটছে ঘন ঘন দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির মালিক আব্দুল হক নামের এক ব্যক্তি। দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ভবনটির চাল ও দেয়ালের অংশ ভাঙাচোরা এবং তা সরাসরি সড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে প্রসারিত হয়ে আছে। এর ফলে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। ঢাকা, পিরোজপুর, খুলনা ও বরিশালগামী যাত্রী ও ভারী যানবাহনসমূহ বেইলি ব্রিজ অতিক্রম করে এই অংশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যানবাহনকে দেখতে পায় না। এতে প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী বারবার ভবনটি অপসারণের জন্য মালিক আব্দুল হককে অনুরোধ জানিয়েছেন। তবে তিনি কোনো তোয়াক্কা না করে ভবনটি অপসারণ করা থেকে বিরত রয়েছেন। সরকারি উদ্যোগ কিংবা স্থানীয় প্রশাসনের তাগিদ সত্ত্বেও তা অপসারণ না হওয়ায় ভবন মালিকের “খুঁটির জোর” কোথায়—তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা।

এ বিষয়ে স্থানীয় এক বাস চালক জানান, “বেইলি ব্রিজের পার হয়েই মোড় ঘেঁষে এই পুরনো ভবনটি থাকায় বিপরীত দিক থেকে গাড়ি আসলে দেখতে অসুবিধা হয়। বেশ কয়েকবার দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছি। দ্রুত এটি সরিয়ে ফেলা না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে।এ ব্যাপারে ভবনের মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে তারা এক আত্মীয় মাধ্যমে জানা গেছে এই ভবন নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

সড়কে যাতায়াতকারী হাজারো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাতায়াত নির্বিঘ্ন করতে ভবনটি অপসারণে সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাহী কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন কাউখালীবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com