রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ

ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬.০০ পিএম
  • ৬ বার পড়া হয়েছে

গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টারঃ- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬নং ভাতুড়িয়া ইউনিয়নে (ইউএসডিও)এর সহযোগিতায়, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প, স্হানীয় সরকার বিভাগের আয়োজনে , ১৭ই সেপ্টেম্বর ২০২৬ইং বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ হলরুমে, ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এই প্রাতিপাদ্যকে সামনে রেখে,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং ভাতুড়িয়া ইউপি চেয়ারম্যান জনাব সাহাজান সরকার,ইএসডিও এর উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান, মো,মানিক হোসেন সাধারণ সম্পাদক দুর্নীতি প্রতিরোধ কমিটি দুদক হরিপুর, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তি। এসময় বক্তারা বলেন, স্হানীয় পর্যায়ে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম,গ্রাম আদালতে অল্প সময়ে, স্বল্প খরচে ও অত্যন্ত সহজে স্থানীয় পর্যায়ে ছোটখাটো ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করা হয়।ফৌজদারি মামলার জন্য মাত্র ১০ টাকা এবং দেওয়ানি মামলার জন্য ২০ টাকা ফি দিয়ে আবেদন করা যায়।আইনজীবী ছাড়াই অল্প সময়ের মধ্যে বিরোধের নিষ্পত্তি ও রায় পাওয়া যায়।এখানে কোনো আইনজীবী নিয়োগের বিধান নেই, ফলে অতিরিক্ত আইনজীবী ফি ও ঝামেলা থাকে না।উভয়পক্ষ নিজেদের পছন্দের প্রতিনিধি বা চায়েত রাখার সমান সুযোগ পান।নিজ এলাকায় বসে বিচার হওয়ায় সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শান্তি বজায় রাখা সহজ হয়।গ্রাম আদালতের রায় বা সিদ্ধান্ত কার্যকর করা তুলনামূলক সহজ ও বাস্তবসম্মত সময়োপযোগী সমঝোতা নিয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com