রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ

প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫.৫৫ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ, চীফ রিপোর্টার:- চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৩১ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক সোনার মধ্যে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের একটি পিণ্ড রয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ওমানের মাসকাট থেকে আসা সালামএয়ারের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ হাসান মুরাদ শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর তার ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়। একপর্যায়ে ব্যাগেজের ভেতর বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পেস্ট আকারের সোনাসদৃশ বস্তু পাওয়া যায়। পরে সোনার কারিগরের মাধ্যমে ওই পেস্ট প্রক্রিয়াজাত করা হলে সেখান থেকে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের সোনার পিণ্ড পাওয়া যায়।

এছাড়া যাত্রীর প্যান্টের পকেট থেকে আরও ১০৬ গ্রাম ওজনের ৩৫টি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আটক সোনার শুল্ক-করাদিসহ আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।

বিশেষ কৌশলে সোনা লুকিয়ে আনার ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com