শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের দুটো ইউনিট চালু দেশে হাম উপসর্গে ৩ জনের মৃত্যু ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪.৩৩ পিএম
  • ১০ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ, চীফ রিপোর্টারঃ- বাংলাদেশ পুলিশের অধীনে বিশেষায়িত ইউনিট হিসেবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশের মাধ্যমে গতকাল মঙ্গলবার ইউনিটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ উপলক্ষে বুধবার (১৬ সেপ্টেম্বর ( বিকেলে এসআরবির সদর দপ্তরে সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবগঠিত বাহিনীর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ সদর দপ্তরে উপস্থিত সদস্যদের সঙ্গে সরাসরি এবং দেশের বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে যুক্ত হন। তিনি এসআরবির সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

মহাপরিচালক তাঁর বক্তব্যে নবপ্রণীত আইনের আলোকে এসআরবির সব আভিযানিক কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি এসআরবির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন।

তিনি জানান, নতুন আইনের আলোকে এসআরবির লোগো, পতাকা ও পোশাক পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন। সরকারের অনুমোদন পাওয়ার পর শিগগিরই এসব পরিবর্তন বাস্তবায়ন করা হবে।

মহাপরিচালক এসআরবির প্রতিটি সদস্যকে ন্যায়নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। জননিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করার জন্যও তিনি সদস্যদের প্রতি আহ্বান জানান।

পরে বাদ আসর এসআরবির সার্বিক মঙ্গল ও দেশের সেবায় বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com