সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬.৩২ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ- জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) জিয়া মঞ্চ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের সিও অফিস মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান শেখ, যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস মাঝি, সাবেক সদস্য সচিব মো. মাসুদ শেখ, যুগ্ম আহ্বায়ক এস এম রেজাউল ইসলাম বাদশা, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জাহাঙ্গীর ও সাবেক সদস্য সচিব রহিম শেখ। এ ছাড়া জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্যে নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার সুযোগ। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com