বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী মাযহাব অস্বীকারের প্রবণতা থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে-ছারছীনার পীর ছাহেব

অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন

  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২.৫৮ এএম
  • ০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদক:- বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিবছরই আয়োজন করে ‘পূর্ণিমা সন্ধ্যা’ শিরোনামের এক ব্যতিক্রমী অনুষ্ঠান। কেন্দ্রের ছাদেই রবীন্দ্রনাথের গানে উদযাপন করা হয় পূর্ণিমা রাত।

গত ২৯ আগস্ট সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনের শিল্পী ছিলেন ড.অণিমা রায়। কিন্তু বাধ সাধে বৃষ্টি। অগত্যা কেন্দ্রের দক্ষিণ পাশের ছাদে অনুষ্ঠিত হবার কথা থাকলেও আয়োজনটি স্থানান্তরিত হয় বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটরিয়ামে।
আলোর ইশকুল, চৈতন্যের আলোকযাত্রা- শীর্ষক এই মনোমুগ্ধকর আয়োজনে মিলনায়তনের উপচে পড়া ভীড়ে একটানা প্রায় আড়াই ঘন্টা গান পরিবেশন করেন অণিমা রায়। শিল্পীর পরিবেশনায় ছিল – চোখরে আলোয়, ⁠যদি তোমার দেখা না পাই প্রভু, ⁠অমল ধবল পালে লেগেছে,⁠খেলাঘর বাঁধতে লেগেছে, ⁠আমার মন মানেনা, ⁠তোমাকেই করিয়াছি, কিছুই তো হলো না, ⁠আমার প্রাণের পরে চলে গেলো, ⁠আগুনরে পরশমনি সহ ২০ টি গান।

এমন মনোমুগ্ধকর আয়োজন প্রসঙ্গে শিল্পী অণিমা রায় বলেন,‘এর আগেও আমি এমন আয়োজনে গান করেছি। আসলে রবীন্দ্রনাথকে ভালোবেসেই এই প্রকৃতির বৈচিত্রকে সম্বোধন করতে কিছু দারুণ শ্রোতা এদিন এক হয়ে গান করেন। তাই আমার কাছে এই আয়োজনটা খুবই সমাদরের। এমন আগ্রহী শ্রোতাদের সামনে গান গাইতেও ভালো লাগে।’
অনুষ্ঠানের যন্ত্রানুসঙ্গে ছিলেন বাঁশিতে- গাজী আব্দুল হাকিম, কী-বোর্ডে অন্তর, তবলায় গৌতম, গিটারে নাসির, অক্টোপ্যাডে প্রদীপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com