শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ

  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬.৪৬ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় মধ্য জামগড়া এলাকায় একটি বাসার ২য় তলায় তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত মধ্যরাত দেড়টার দিকে এক নারী,পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ নবজাতকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

নিহত অজ্ঞাত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে নিহতদের এখনও পরিচয় পাওয়া যায়নি।

‎স্থানীয়রা জানান, সম্প্রতি জামগড়া এলাকার হাজী হযরত আলীর ৪ তলা ভবনের ২য় তলায় ভাড়া নেন তারা। ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রী পরিচয়ে নতুন ভাড়া নিয়ে থাকতেন। পার্শ্ববর্তী ওই কক্ষটি থেকে পচা দুর্গন্ধ পেয়ে তাৎক্ষণিক পুলিশকে ফোন দেয় তারা।  পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।

‎এদিকে সিআইডির ফরেনসিক টিম এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে। ঘটনাস্থলে পরিদর্শন করে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ। পরে আশুলিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য মর্গে পাঠায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নিহতরা স্বামী-স্ত্রী। তাদের ঠিকানা শনাক্তের কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com