দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ- গত শুক্রবার সকাল ১১ টায় গোবিন্দ জিউর মন্দির আঙ্গিনায় ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথী উপলক্ষে গোবিন্দ জিউর মন্দির কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গৌরীপুর উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিন এম. ইকবাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর নরোত্তম সংঘের কর্ণধার অভিরাম দাস অলক ও
গোবিন্দ জিউ-র মন্দির কমিটির সভাপতি শ্যামল বশাখ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গৌরীপুর উপজেলা শাখার আহবায়ক কমল সরকার এবং সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বিপ্লব। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত গৌরীপুর উপজেলা ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দসহ দূর দূরান্ত থেকে আগত সনাতনী ভক্তবন্দ প্রমুখ।
আলোচনাসভা শেষে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন এক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন