রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের দুটো ইউনিট চালু দেশে হাম উপসর্গে ৩ জনের মৃত্যু

খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১

  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১.০২ এএম
  • ৭ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ, চীফ রিপোর্টারঃ- রাজধানীর খিলক্ষেতের পিংকসিটি আবাসিক এলাকার রোড-২-এর ১২ নম্বর বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ ইয়াবা তৈরির মেশিন ও বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করেছে পুলিশ। অভিযানে ৩ হাজার ৫০০টি ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল, ফেনসিডিলের ৩৫০টি খালি বোতল এবং একটি ইয়াবা তৈরির মেশিন জব্দ করা হয়। এ ঘটনায় ইয়াসিন আরাফাত (৩৭) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি যশোরের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।

পুলিশের ভাষ্য, অভিযানের সময় ইয়াসিনের সহযোগী হিসেবে পরিচিত জাকারিয়া দেয়াল টপকে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, প্রায় আট মাস আগে বাসাটি ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে ইয়াবা তৈরির কাঁচামাল ও সরঞ্জাম কীভাবে আনা হতো, কত দিন ধরে এ কার্যক্রম চলছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত – এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।মামলা প্রক্রিয়াধীন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে আছি। কোনো ধরনের মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com