সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের দুটো ইউনিট চালু দেশে হাম উপসর্গে ৩ জনের মৃত্যু ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ন্যায্যতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে : সংস্কৃতি মন্ত্রী আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮.৪৮ পিএম
  • ২ বার পড়া হয়েছে

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ধর্মঘট ও হরতাল ডাকাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ ধরনের কোনো ধর্মঘট বা হরতাল ডাকলে বাস মালিক সমিতি বা শ্রমিক সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত এক রিটের রুল যথাযথ ঘোষণা করে আজ এই রায় দেন।

রায়ে হাইকোর্ট বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুসারে আদালতের রায় সকলের জন্য বাধ্যতামূলক। কিন্তু আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকলেও রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট করা অবৈধ ও সংবিধান পরিপন্থী।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আহসান হাবীব। বিআরটিএ’র পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com