মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

১১ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার

  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২০, ১০.৩৫ পিএম
  • ১০০৯ বার পড়া হয়েছে

কর্মস্থলে অনুপস্থিতি, প্রধানমন্ত্রীর দেয়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ ও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগসহ বিভিন্ন কারণে ১১ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়(এলজিআরডি)। এদের মধ্যে ৪ জন ইউপি চেয়ারম্যান ও ৬ জন ইউপি সদস্য এবং ১ জন পৌর কাউন্সিলর রয়েছেন।
আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
করোনা ভাইরাসের প্রার্দুভাব শুরু হওয়ার পর এ নিয়ে মোট ৮৫ জন প্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।এদের মধ্যে ২৮ জন ইউপি চেয়ারম্যান,৫১ জন ইউপি সদস্য,১ জন জেলা পরিষদ সদস্য,৪ জন পৌর কাউন্সিলর এবং ১ জন উপজেলা ভাইস চেয়ারম্যান।
আজ সাময়িকভাবে বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন,কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউপির মো: আনোয়ারুল হক,বাজিতপুর উপজেলার হালিমপুর ইউপির কাজল ভুঁইয়া ,বরগুনা জেলার সদর উপজেলাধীন এম বালিয়াতলী ইউপির শাহনেওয়াজ এবং নলটোনা ইউপির হুমায়ুন কবীর।
অন্যদিকে আজ সাময়িকভাবে বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদের সদস্যরা হলেন, ব্রাম্মণবাড়িয়া জেলার সদর উপজেলার মজলিশপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য হারিছ মিয়া এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাছান মিয়া, বরগুনা জেলার সদর উপজেলার নলটোনা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন মিয়া,৮ নম্বও ওয়ার্ডের সদস্য মো: হানিফ,১,২ ও ৩ নম্বও ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রাণী এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছাবিনা ইয়াসমিন (পলি)। সাময়িকভাবে বরখাস্তকৃত পৌরসভার কাউন্সিলর হলেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোলাইমান বাবুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com