রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

ভারতের ৫ উইকেটে জয়

  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ১২.৫১ এএম
  • ২২৩ বার পড়া হয়েছে

এশিয়া কাপের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত পাকিস্তান তুমুল উত্তেজনায় পূর্ণ ও নাটকীয় এই ম্যাচে ৫ উইকেটের জয়ে  ভারতের ।

ব্যাট করা পাকিস্তানকে ১৪৭ রানে গুটিয়ে দেয় ভারত। জবাবে ব্যাট করেত নেমে ২ বল বাকি থাকতে ৫ উইকেটের বিনিময়ে জয়ের জন্য  ১৪৮ রান তুলে নেয় ভারত।

১৯.৪ ওভারে নওয়াজের বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে জয় এনে দেন হার্দিক পাণ্ডিয়া। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩৩ রান করে অজেয় থাকেন হার্দিক। ১ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন দীনেশ কার্তিক।

যদিও শেষ ওভারের প্রথম বলে জাদেজাকে আউট করে একটা উত্তেজনা তৈরি করেন মোহাম্মদ নওয়াজ। জাদেজা ২৯ বলে ৩৫ রান করে আউট হলেও মোহাম্মদ নওয়াজের করা শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে প্রতিশোধের জয় তুলে নেন পাণ্ডিয়া। অপরাজিত থাকেন ১৭ বলে ৩৩ রান নিয়ে। পাঁচ উইকেটের জয় তুলে নেয় ভারত। দুই বলে হাতে রেখেই।

এর আগে ১৪৮ রানের জয়ের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। অভিষিক্ত পেসার নাসিম শাহের দ্বিতীয় বলেই স্ট্যাম্প এলোমেলো হয়ে যায় লোকেশ রাহুলের। ওই একটি বল খেলেই ভারত ওপেনার ফেরেন শূন্য হাতেই। যাতে এক রানেই প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে রোহিতের দল।

এরপর কোহলি ৩৪ বলে ৩৫, রোহিত ১৮ বলে ১২, যাদব ১৮ বলে ১৮ করে আউট হলে হারের শঙ্কায় পড়ে নীল শিবির। দলীয় ৮৯ রানে চার উইকেট হারিয়ে ভারত যখন চাপে, সে অবস্থায় জাদেজার সঙ্গে জুটি বেঁধে দলকে চাপমুক্ত করার কাজ করেন মারকুটে হার্দিক পাণ্ডিয়া।

২৯ বলে ৫২ রান তুলে মূলত কাজের কাজটি করে গেছেন এই জুটি। ম্যাচ সেরা হন ২৫ রানে ৩ উইকেট ও ১৭ বলে ৩৩ রান করা হার্দিক পাণ্ডিয়াই।

এর আগে ভারতীয় বোলারদের তোপের মুখে এক বল বাকি থাকতেই গুটিয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মোহাম্মদ রিজওয়ান। তার ৪২ বলের এই ইনিংসে ছিল চারটি চারের সঙ্গে একটি ছয়ের মার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে ইফতেখারের ব্যাট থেকে। তার ২২ বলের ইনিংসে ছিল দুই চার ও একটি ছয়ের মার।

এছাড়া শেষ দিকে ঝড় তোলা শাহনেওয়াজ দাহানির মাত্র ৬ বলে ১৬ এবং হারিস রউফের ৭ বলে ১৩ রানের ক্যামিওতে কিছুটা হলেও লড়াই করার মতো ওই পুঁজি পায় পাকিস্তান।

এদিন পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেন দুই ভারতীয় বোলার হার্দিক পাণ্ডিয়া ও ভুবনেশ্বর কুমার। এই দুজনে মাত্র ৫১ রান দিয়ে নেন ৭টি উইকেট। এর মধ্যে কুমার ২৬ রান দিয়ে নেন ৪টি এবং পাণ্ডিয়া ২৫ রানে নেন ৩টি উইকেট।

অন্যদিকে, এক নাসিম শাহ কিছুটা প্রভাব বিস্তার করতে সামর্থ হলেও আফ্রিদির ওভাবটা ঠিকই বুঝতে দিয়েছেন অন্যরা। ফলে ম্যাচ ধরে রাখতে পারেনি পাকিস্তান। মোহাম্মদ নওয়াজ ৩টি উইকেটে নিলেও রান দেন ৩৩টি। ইনজুরিতে পড়া তরুণ নাসিম শাহ ২ উইকেট নেন ২৭ রানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com