মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা

  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১১.৩৫ এএম
  • ১৮ বার পড়া হয়েছে

(ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ওয়ার্ড উন্নয়ন ও সংগঠন শক্তিশালী করার বিষয়ে মতবিনিময়)

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ- চট্টগ্রাম: পবিত্র ঈদুল ফিতরের আবহে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সাহেদের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

শনিবার (২১ মার্চ) অনুষ্ঠিত এ সাক্ষাৎ শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়; বরং ঈদের চেতনায় অনুপ্রাণিত হয়ে পারস্পরিক সম্পর্ক জোরদার, সাংগঠনিক ঐক্য সুদৃঢ়করণ এবং জনসম্পৃক্ততা বাড়ানোর একটি কার্যকর উদ্যোগে পরিণত হয়।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার বিষয়ে আলোচনা হয়। ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক কার্যক্রমকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের বিএম সেক্রেটারি আব্দুর রহিম বিশ্বাস, অফিস সম্পাদক মামুন খান, সাংগঠনিক ওয়ার্ড সভাপতি মো. নাজমুল খান, মো. ওলিউল্লাহ, মো. মোকারম ইসলাম, মো. মিজান খানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও রোকন সদস্যরা।

সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানান, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক আস্থা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করে, যা ভবিষ্যতে জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com