বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

পাকিস্তানকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল

  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৫১ পিএম
  • ৬৫ বার পড়া হয়েছে

পাকিস্তানকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাংলাদেশের দেওয়া ১১১ রানের টার্গেটে নেমে পাকিস্তান ৫৬ রানে অলআউট হয়। ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাংককে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলীয় পুঁজি দাঁড়ায় ১১০ রান। বাঘিনীদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে ফাহিমা খাতুনের ব্যাট থেকে, ৩২ বল খেলে ৫টি চার হাঁকিয়ে অপরাজিত থাকেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। এ ছাড়া শারমিন সুলতানা ১৫, শামিমা সুলতানা ১৩ ও ইশমা তানজিম ১২ রান করেন। জবাব দিতে নেমে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারানোর পর মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। দলীয় রান ৫০ হওয়ার আগেই আউট হয়ে যান ৭ ব্যাটার। শেষপর্যন্ত পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৫৬ রানে অলআউট হলে বাংলাদেশ পায় ৫৪ রানের জয়।বাঘিনীদের পক্ষে সানজিদা আক্তার মেঘলা তিনটি ও ফাহিমা খাতুন দুটি উইকেট শিকার করেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com