শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

দুর্নীতিবাজের ঠাঁই নেই- মির্জা ফখরুল

  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯.৪৩ পিএম
  • ৭০ বার পড়া হয়েছে

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টরঃ-‘ঠাকুরগাঁওয়ে কোনো দুর্নীতিবাজকে ঠাঁই দেওয়া হবে না এবং দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীত নিয়ে সময় নষ্ট না করে আমাদের ভবিষ্যতের দিকে নজর দেওয়া উচিত যাতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যায়।প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো পর্যালোচনার পাশাপাশি নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে যার মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। এরই মধ্যে বিশেষজ্ঞ দল জমি পরিদর্শনে এসেছেন এবং আশা করা যাচ্ছে ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই এখানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

জননিরাপত্তা ও জনকল্যাণের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ ঠাকুরগাঁও পৌরসভার আধুনিকায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং নারী উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com