বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৭.০৩ পিএম
  • ৮৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ- ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শনিবার (২১ মার্চ /২০২৬ ) সকাল সাড়ে ৯টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে দূরদুরান্ত থেকে যথাসময়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দলে দলে উপস্থিত হয়ে ঈদের জামাতকে আনন্দঘন ও উৎসবমুখর করে তোলেন হাজারো ধর্মপ্রাণ মুসলিমগণ।

ঈদের জামাত শুরুর পূর্বে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান উপস্থিত মুসল্লীদের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুনশী গৌরীপুর পৌর বিএনপি’র আহবায়ক মো: আলী আকবর আনিছ,গৌরীপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাফেজ মো: আজিজুল হক ঈদগাহ মাঠে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন এবং রমজানের এ শিক্ষা প্রতিটি মুসলমানের জীবনে জাগ্রত রেখে ন্যায়ের পক্ষে কাজ করে সুন্দর জীবন গঠনের আহবান জানান ও জামাতে উপস্থিত মুসল্লীদের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ঈদের জামাতে ইমামতি করেন মুফতি নাজিম উদ্দীন। ঈদের জামাত শেষে বাংলাদেশ ও ইরানসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহের মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com