মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১১.৪৫ পিএম
  • ৪৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে উদ্যোগে ঈদুল ফিতরের আনন্দ ঘিরে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পাকুন্দিয়ার স্থানীয় সাংবাদিকদের মিলন মেলা ।

সোমবার (২৩ মার্চ ২০২৬) পাকুন্দিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ সাইদুল হক (শাহীন)।

এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামাল উদ্দিন, আতিকুর রহমান (মাসুদ), মোঃ এরফান উদ্দিন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহেল চৌধুরী এবং কোষাধ্যক্ষ (ইউএনবি) মোঃ শফিকুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এসময় আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সভাপতি নুরুল ইসলাম (বাচ্চু), পাকুন্দিয়া প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মজিবুর রহমান (জিয়া), এম শাহজাহান, সিদ্দিক হোসেন, আবুল কাসেম বিপ্লব এবং প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এস.এ.এম মিনহাজ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ক. ম. মুহিব্বুল্লাহ বচ্চন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক (হৃদয়)।

ঈদ পুনর্মিলনীতে অনুষ্ঠানে উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য নুরুল জান্নাত মান্না।
উল্লেখ্য,অনুষ্ঠানে শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিকদের স্মরণে শোক প্রকাশ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com