বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬.২০ পিএম
  • ৬৪ বার পড়া হয়েছে

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পৃথক দুইটি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই আসামির গ্রেফতারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা নিশ্চিত হয় যে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার একটি পুরোনো হত্যা মামলা (মামলা নং-০৪(১০)৯৯ ইং,
ধারা-৩০২/১০৯/৩৪) এবং রাঙ্গামাটির কাউখালী থানার আরেকটি হত্যা মামলা (মামলা নং-০৩, তারিখ-২৬/০৭/২০১৩, ধারা-৩০২/১০৯/৩৪)-এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আব্দুল কুদ্দুছ ওরফে কুদুরুস রাঙ্গুনিয়া এলাকায় অবস্থান করছে।

এই তথ্যের ভিত্তিতে গত ১৫ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল রাঙ্গুনিয়া থানাধীন পাহাড়তলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কৌশলগত অবস্থান গ্রহণের পর তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুছ (৩৫) রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ওস্তাপাড়া এলাকার মৃত মোঃ হোসেন ওরফে বাঁচা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একাধিক হত্যা মামলার আসামি হওয়ায় তাকে গ্রেফতারের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছিল। তার গ্রেফতারের মাধ্যমে সংশ্লিষ্ট মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৭ জানিয়েছে, অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং যেকোনো পলাতক আসামিকে আইনের আওতায় আনতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com