বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১২.০২ পিএম
  • ৫৭ বার পড়া হয়েছে

(র‌্যাব-৭ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে কুমিল্লা থেকে ধরা পড়ল হানিফ)

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ– চট্টগ্রামের চন্দনাইশে ছুরিকাঘাতে এক অটোরিকশা চালককে হত্যা মামলার প্রধান আসামি মোঃ হানিফ (২৮) কে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৮ মার্চ) বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন পিপুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, নিহত সালাউদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার নয়াপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। আসামি হানিফের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

গত ১৩ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে সালাউদ্দিন স্থানীয় এক ব্যক্তির বাড়িতে গেলে সেখানে হানিফ তাকে গালিগালাজ করে। এ সময় সালাউদ্দিন প্রতিবাদ করলে হানিফ তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার তলপেটের বাম পাশে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চন্দনাইশ থানায় হানিফকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩০২ ধারায় রুজু করা হয়।

পরবর্তীতে র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি কুমিল্লা জেলার সদর দক্ষিণ এলাকায় আত্মগোপনে রয়েছে। তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com