শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

সাংবাদিক সমাজের ঐক্য ও কল্যাণ কামনায় ময়মনসিংহে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট সময় শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪.৩৮ এএম
  • ৮২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ- সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, পারস্পরিক সৌহার্দ্য ও সমাজের কল্যাণের প্রত্যয়ে ময়মনসিংহে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে এক আন্তরিক ও মর্যাদাপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) নগরীর কাঁচিঝুলি এলাকার গ্রীণ পয়েন্ট মিলনায়তনে আয়োজিত এ মাহফিলে সাংবাদিক, রাজনীতি, ব্যবসা ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সর্বোচ্চ আয়করদাতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহবুব রেজা করিম মুরাদ, প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনসুর আলম চন্দন, জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী এবং ময়মনসিংহ কমার্স কলেজের প্রিন্সিপাল এখলাস উদ্দিন খান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ ফরহান, আমিরা হাউজিং লিমিটেড ময়মনসিংহের পরিচালক লায়ন মোঃ ইউসুফ আলী রিমন, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক-১ মোঃ ফরহাদ হোসেন, বাংলাদেশ সাংবাদিক জোট ময়মনসিংহের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন এবং সাপ্তাহিক রাত দিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম মিন্টুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্ব।

ইফতার মাহফিলকে ঘিরে উপস্থিত অতিথিরা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালানো সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সহমর্মিতা আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানের আয়োজন করেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সাংবাদিক শেখ আলী হোসেন রনি এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সামদানি হোসেন বাপ্পি।

এ সময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক আবু জার আল গিফারসহ সংগঠনের অন্যান্য সদস্য, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com