বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারালো জিম্বাবুয়ে

  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৩৬ পিএম
  • ৭৪ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ছোটদলগুলির চমক অব্যাহত। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলে দিলেন সিকন্দর রাজারা। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে করে ২ উইকেটে ১৬৯। জবাবে অস্ট্রেলিয়া করল ১৯.৩ ওভারে ১৪৬। ২৩ রানে জিতল জিম্বাবুয়ে।

এর আগে ২০০৭ প্রথম বিশ্বকাপে অজিদের হারিয়েছিল তারা। এর পর মাঝে দুবারই দেখা হয়েছিল দুদলের এই ফরম্যাটে। দুবারই হারে জিম্বাবুয়ে।

আগে ব্যাট করে ২ উইকেটে ১৬৯ তোলা জিম্বাবুয়ের হয়ে ৫৬ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন ওপেনার ব্রায়ান বেনেট। তাদিওয়ানাশে মারুমানির ২১ বলে ৩৫, রায়ান বার্লের ৩০ বলে ৩৫ এবং সিকান্দার রাজার ১৩ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে লড়াকু স্কোর পায় তাঁরা।

বোলিংয়ে জিম্বাবুয়ে যতটা ভালো করেছে, তার চেয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ব্যর্থতাই বেশি। শেষ পর্যন্ত ২০ ওভারও খেলতে পারেনি অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ইনিংসের শুরুতেই তার সঙ্গে মিলে অস্ট্রেলিয়ার শীর্ষ সারির ব্যাটিং ভেঙে দেন সতীর্থ ব্র্যাড ইভান্স। তিনি ২৩ রানে নেন ৩ উইকেট।

অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র উল্লেখযোগ্য লড়াই করেন ম্যাট রেনশ। তিনি ৪৪ বলে ৬৫ রান করে দলকে কিছুটা আশা দেখান।

এই হারে সুপার এইট পর্বে ওঠার সম্ভাবনাও বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়ার। বর্তমানে পরিস্থিতি এমন যে, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দুই দলই ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে ২ পয়েন্ট নিয়ে। শ্রীলঙ্কা ও ওমানের সাথে খেলা বাকি তাদের। জিম্বাবায়ের বাকি শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের সাথে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com