মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে আলাদা কোনো ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দেয়া হয়নি

  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৩২ পিএম
  • ৪৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডনের এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে আলাদা কোনো ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দেয়া হয়নি, তবে আইসিসির মোট লভ্যাংশ থেকে বাংলাদেশের পূর্ণ হিস্যা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

এছাড়া, আইসিসির ডেপুটি চেয়ার ইমরান খাজা পিসিবিকে পরামর্শ দিয়েছেন যেন তারা বিষয়টি আইসিসির সালিশি কমিটি বা বোর্ড মিটিংয়ে উত্থাপন করে। তিনি অবিলম্বে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, এই ধরনের সিদ্ধান্ত ক্রিকেটের জন্য শুভ নয়।

ঘটনাটির সূত্রপাত হয় যখন পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে ঘোষণা করা হয়, ১৫ ফেব্রুয়ারির মহারণে তারা মাঠে নামবে না। পরবর্তীতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই বয়কটকে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিসিসিআই’র নির্দেশে কেকেআর পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে সরিয়ে নেয়ার পর বিসিবি তাদের সব ম্যাচ ভারতের বাইরে খেলার দাবি জানায়। কিন্তু আইসিসি সেই দাবি মেনে না নেয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

এদিকে, ইএসপিএন ক্রিকইনফোর তথ্যমতে, আইসিসি পিসিবির কাছে জানতে চেয়েছে যে, তারা ‘ফোর্স মেজিউর’ (অপ্রতিরোধ্য পরিস্থিতি) সংকট নিরসনে কী কী পদক্ষেপ নিয়েছে, যা সদস্য দেশগুলোর অংশগ্রহণ চুক্তির শর্ত অনুযায়ী বাধ্যতামূলক। আসর শুরুর মাত্র ১০ দিন আগে পিসিবি একটি ইমেইলের মাধ্যমে সরকারি আদেশের দোহাই দিয়ে এই বিতর্কিত বয়কটের ঘোষণা দেয়।

আইসিসি স্পষ্ট করেছে, ঠিক কোন পরিস্থিতিতে ‘ফোর্স মেজিউর’ ধারাটি আইনত কার্যকর হতে পারে এবং বিশ্বকাপে অংশ না নেয়ার স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণের মানদণ্ড কী। এছাড়া এই ধরনের পদক্ষেপের ফলে ক্রীড়াঙ্গন, বাণিজ্য ও প্রশাসনিক ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়বে, তাও পিসিবিকে অবহিত করা হয়েছে।

আইসিসি পিসিবিকে সতর্ক করে জানিয়েছে, ম্যাচটি না হলে আইসিসি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। সংস্থাটি কোনো সংঘাত চায় না, তবে তাদের গঠনতন্ত্র অনুযায়ী কোনো দেশ যদি বড় ধরনের শর্ত ভঙ্গ করে, তবে সদস্যপদ স্থগিত বা বাতিল করার ক্ষমতা আইসিসির রয়েছে।

অন্যদিকে, পিসিবি মনে করছে লড়াই আইনি পথে হাঁটলে তাদের অবস্থান বেশ শক্তিশালী। তারা পিসিবি-বিসিসিআই’র একটি দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আইসিসি ডিসপিউট রেজোলিউশন কমিটির বিবাদের উদাহরণ টানছে। ২০১৪ সালের এক সমঝোতা স্মারক অনুযায়ী ভারতের ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল, যা বিসিসিআই রক্ষা করেনি। সেবার পিসিবি ক্ষতিপূরণ না পেলেও, ভারত সরকার অনুমতি না দেয়ার কারণে বিসিসিআইর সেই সিরিজ খেলতে না পারাকে নিজেদের জন্য শক্তিশালী নজির হিসেবে দেখছে পাকিস্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com