শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎

  • আপডেট সময় সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১১.৩৫ পিএম
  • ৫৯ বার পড়া হয়েছে

মল্লিক জামাল নিজস্ব প্রতিবেদকঃ- বরগুনার তালতলী উপজেলায় ২২ মার্চ ২০২৬ তারিখে রাত ১২ টার সময় অভিমানে লামিয়া নামের তরুনীর গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া গ্রামের প্রবাসী জাহাঙ্গীর গাজীর মেয়ে লামিয়ার সঙ্গে ১০ মাস আগে নিশানবাড়িয়া ইউনিয়ন এর মোয়াপাড়া গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে আরিফ বিল্লাহর পারিবারিকভাবে বিয়ে হয়।

‎মেয়ের পরিবার সূত্রে জানা যায়, বিয়ের সময় উভয় পরিবারের মধ্যে সমঝোতা ছিল লামিয়ার বাবা মালয়েশিয়া থেকে দেশে ফিরলে আনুষ্ঠানিকভাবে তাকে শ্বশুরবাড়িতে তুলে দেওয়া হবে। কিন্তু এর আগেই স্বামীর পরিবার তাকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। বিয়ের সময় প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে ছেলেকে একটি স্বর্ণের আংটি উপহার দেওয়া হয় এবং মেয়েকে একটি নাকফুল দেওয়া হয়।

‎মেয়ের পরিবারের অভিযোগ, স্বামীর সাথে অভিমান করেই আমার মেয়ে গ্যাস ট্যাবলেট খেয়েছে। কিন্তু ছেলের পরিবারের অভিযোগ তার ছেলে আরিফ এর সাথে বিগত এক মাস কোন যোগাযোগ হয়নি।

‎গুরুতর অবস্থায় তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথিমধ্যে পটুয়াখালী এলাকায় তার মৃত্যু হয়।

‎অন্যদিকে, নিহতের স্বামী আরিফ বিল্লাহ মুঠোফোনে দাবি করেন, পারিবারিকভাবে বিয়ে হলেও স্ত্রী তাকে পছন্দ করতেন না এবং তার সঙ্গে সংসার করতে চাননি। তাদের পক্ষ থেকে কোনো যৌতুক দাবি করা হয়নি এবং শ্বশুরবাড়ি থেকে কিছু নেওয়া হয়নি। রমজানে স্ত্রী বাবার বাড়িতে চলে গেলে। পরে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। রাত ৩টার দিকে গ্যাস ট্যাবলেট সেবনের খবর পেয়ে তিনি বিষয়টি জানতে পারেন। বিগত ২৮ রমজান আমার পিতা আমার শ্বশুর বাড়িতে ঈদের বাজার ও কাপড় কসমেটিক নিয়ে যায়। তখন তারা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে।

‎তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোঃ শরিফুল ইসলাম বলেন, নিহতর লাশ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় তালতলী থানায় একটি অপমৃতঃ অভিযোগ হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com