সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন

  • আপডেট সময় শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬.২৫ পিএম
  • ৮৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ- ময়মনসিংহের গৌরীপুরে বাহাদুরপুর গ্রামে সুরেশ্বর দরবার শরীফে সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে।

ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯ টায় । ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা সেকান্দর আলী। ঈদুল ফিতরের এই জামাতে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, হালুয়াঘাট, শম্ভুগঞ্জসহ জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক শ মুসল্লি অংশ গ্রহণ করেন ।

ঈদের জামাতে নারীদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়। নামাজ শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। সুরেশ্বর দরবার শরিফের পীর সৈয়দ শাহ্ নূরে আফতাব পারভেজ নূরী জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর এখানে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করা হয়ে থাকে।

তিনি বলেন, ‘ঈদ হলো ইসলাম ধর্মের একটি প্রধান উৎসব। আর তা পালন করা প্রত্যেকটি ধর্মপ্রান মুসলমানের জন্য অত্যাবশ্যক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com