বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চিনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চ্যানথু

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৩.২২ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

চিনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চ্যানথু’। ক্ষয়ক্ষতি এড়াতে সাংহাই এবং আশপাশের এলাকাগুলির স্কুল বন্ধ করা হয়েছে। স্থগিত করা হয়েছে পরিবহণও।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটারের বেশি বলে জানিয়েছেন সাংহাই শহর কর্তৃপক্ষ। অবশ্য গতকাল রবিবার সন্ধ্যার দিকে দুর্বল হচ্ছিল এই সুপার টাইফুন। এবং জানা গিয়েছে, ঘূর্ণিঝড়টি সময়ের সঙ্গে সঙ্গে আরও দুর্বল হবে। উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস অব্যাহত থাকবে বলে আশঙ্কা।

চিনের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির সাংহাই-সহ কোনও কোনও অংশে ২৫০ থেকে ২৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। জানা গিয়েছে, চ্যানথুর জেরে সাংহাইয়ের কাছেই  প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। সেখানকার কিছু শহরে রেল পরিষেবা ও উড়ান বন্ধ করা হয়েছে। স্কুলগুলি আপাতত না খোলার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যাসতর্কতা জারি করা হয়েছে ন’টি জেলায়।

সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট সোমবার বেলা ১১টা থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। বেলা তিনটা থেকে শহরটির অন্য বিমানবন্দরের উড়োজাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। ঘূর্ণিঝড়ের  কারণে বন্ধ রাখা হয়েছে সাংহাই শহরের পাতালরেল। সোমবার ও আগামীকাল মঙ্গলবার দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে পার্ক ও পর্যটনকেন্দ্র।
দক্ষিণ কোরিয়া হয়ে জাপানের দিকে বেঁকে যাওয়ার কথা এটির।

প্রসঙ্গত, এই টাইফুনকেই স্থানভেদে হারিকেন বলা হয়। তবে তাদের গুণধর্ম একই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com