বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএসটিআই মানদণ্ড পূরণে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সৌদি আরবের রিয়াদে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১২.২৮ এএম
  • ৬১ বার পড়া হয়েছে

মোঃমনসুর আলী,​ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) রুহিয়া ডাকবাংলো হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজাহারুল ইসলাম বাদল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আপেল মাহমুদ এর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এ সময় রুহিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক মানিক, রুহিয়া থানা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আব্দুর রশিদ, থানা বিএনপির , যুগ্ম সম্পাদক মোঃ মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইন্তাজুল হক, রুহিয়া থানা যুবদলের সভাপতি মোঃ আনার আলী ও রুহিয়া থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
​মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ রশিদুল ইসলাম । ইফতার মাহফিলে বক্তারা বলেন, মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। সাংবাদিকদের এই মিলনমেলা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
​অনুষ্ঠানে ইফতারের মেনুতে ছিল ঐতিহ্যবাহী বিভিন্ন পদ ও ফলমূল এবং তেহারি। উপস্থিত সকলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে একসঙ্গে ইফতার সম্পন্ন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com