মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলের ট্যাঙ্কারগুলোকে‘এসকর্ট’ দেওয়ার জন্য মার্কিন নৌবাহিনী প্রস্তুত নয়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮.৫২ পিএম
  • ৩৩ বার পড়া হয়েছে

ইরান যুদ্ধের জন্য ওয়াশিংটন যে সম্পূর্ণ প্রস্তুত ছিল না, তার আরও একটি বড় প্রমাণ পাওয়া গেছে সম্প্রতি দেশটির জ্বালানি মন্ত্রীর একটি উক্তি থেকে। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলের ট্যাঙ্কারগুলোকে সামরিক নিরাপত্তা বা ‘এসকর্ট’ দেওয়ার জন্য মার্কিন নৌবাহিনী এখনো প্রস্তুত নয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস রাইট এই তথ্য নিশ্চিত করেন। খবর আলজাজিরার।

ক্রিস রাইট জানান, মার্কিন সামরিক বাহিনীর বর্তমান ও একমাত্র অগ্রাধিকার হলো ইরানের আক্রমণের সক্ষমতা এবং তাদের সামরিক সরঞ্জাম তৈরির কারখানাগুলো ধ্বংস করা। তিনি বলেন, ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার কাজ তুলনামূলকভাবে দ্রুতই শুরু হবে। কিন্তু এই মুহূর্তে তা সম্ভব নয়। আমরা এখনো প্রস্তুত নই। আমাদের সমস্ত সামরিক সম্পদ এখন ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার কাজে নিয়োজিত।

মার্কিন জ্বালানি মন্ত্রী আরও উল্লেখ করেন, চলতি মাসের শেষের দিকে নৌবাহিনী এই এসকর্ট অপারেশন বা পাহারার কাজ শুরু করতে সক্ষম হতে পারে। বিষয়টি নিয়ে প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানান। হরমুজ প্রণালি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে থাকায় মার্কিন নৌবাহিনী নিরাপত্তা দিতে ব্যর্থ। ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে। মূলত মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান এই কৌশলগত জলপথটি বন্ধ রাখার হুমকি দিয়েছে, পেন্টাগনের এই অপ্রস্তুত অবস্থা সেই সংকটকে আরও ঘনীভূত করছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com