রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯.৪৫ পিএম
  • ৭৬ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতাঃ- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন–ইপিজেড থানার উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা সভাপতি জনাব শহিদুল ইসলাম। তিনি বলেন, রমজানের শিক্ষা সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চর্চা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী–সমর্থিত কাউন্সিলর প্রার্থী জনাব শাহেদ, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুল হক বকুল, থানা সেক্রেটারি আব্দুস সবুর আশিকি এবং ৩৯ নম্বর ওয়ার্ড (পশ্চিম) সভাপতি আসাদুজ্জামান শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সমাজে সহমর্মিতার বন্ধন সুদৃঢ় করে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন ধরে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

কর্মসূচিতে বিপুলসংখ্যক দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com