বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

ওয়াশিংটনের হিটলিস্টে মোজতবা খামেনি, তথ্য দিলেই ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার

  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭.৪৭ পিএম
  • ৬০ বার পড়া হয়েছে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার তথ্যের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে দি ইকোনমিক টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রকল্পের আওতায় এই বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। মূলত যারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত বা সন্দেহভাজন, তাদের খুঁজে বের করতে বা বিচারের মুখোমুখি করতে এই কর্মসূচির মাধ্যমে তথ্যদাতাদের পুরস্কৃত করা হয়।

পুরস্কারের তালিকায় সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছাড়াও রয়েছেন ইরানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় রিওয়ার্ডস ফর জাস্টিস জানিয়েছে, ‘এই ইরানি সন্ত্রাসী নেতাদের সম্পর্কে কোনো তথ্য আছে? আমাদের জানান। তথ্যের বিনিময়ে আপনি পুরস্কার এবং নিরাপদ স্থানে স্থানান্তরের সুযোগ পেতে পারেন।’

এদিকে গত বুধবার জি-৭ দেশগুলোর নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান সঙ্কটের মুখে ইরান সরকার ‘আত্মসমর্পণ করতে যাচ্ছে’।

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ জি-৭ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’র ফলাফল নিয়ে আলোচনার সময় ট্রাম্প মিত্র দেশগুলোকে বলেন, তিনি এমন একটি ‘ক্যানসার’ থেকে মুক্তি পেয়েছেন যা বিশ্বকে হুমকির মুখে ফেলেছিলো।

২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আঞ্চলিক সংঘাত এখন দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছে। এই পরিস্থিতিতে তেহরানের নেতৃত্বের ওপর তীব্র মৌখিক আক্রমণ চালিয়েছেন ট্রাম্প। তিনি ইরানের নেতাদের ‘পাগল বদমাশ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তাদের নির্মূল করা তার জন্য ‘মহান সম্মান’।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও জোর দিয়ে বলেন, ওয়াশিংটন সামরিক অভিযানের মাধ্যমে ইরানের ‘সন্ত্রাসী শাসন ধ্বংস’ করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। গত শুক্রবার ইরানি সামরিক স্থাপনায় মার্কিন-ইসরাইলি সমন্বিত হামলার পর এই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com