মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

তালতলী সাংবাদিক ফোরামের নামে ভূয়া আইডি,থানায় জিডি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ৯.৫৭ এএম
  • ১০৮৫ বার পড়া হয়েছে

তালতলী(বরগুনা)প্রতিনিধি বরগুনার তালতলী সাংবাদিক ফোরামের নামে ফেসবুক ভুয়া আইডির বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। যাহার জিডি নাম্বার ১০৭৫/২০। মঙ্গলবার(২৮ জুলাই ) রাত ৮ টার দিকে ফোরামের সাধারণ সম্পাদক জলিলুর রহমান তালতলী থানায় এ জিডি করেন। ফোরাম সূত্রে জানান, তালতলী সাংবাদিক ফোরাম তাসাফো নাম ব্যবহার করে ফেসবুক আইডি একাউন্ট বা ফেক আইডি থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে। অপ্রাসঙ্গিক এবং অশ্লীল নানা প্রসঙ্গ উল্লেখ করে সাংবাদিক ফোরামের সদস্যদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার অপচেষ্টাও করা হচ্ছে। তালতলী সাংবাদিক ফোরাম এই নামে ফেসবুকে একটি মাত্র আইডি,পেইজ ও গ্রুপ ছাড়া অন্য কোনো আইডি নেই। ফোরামের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মো.জলিলুর রহমান বলেন,তালতলী সাংবাদিক ফোরামের নামে ভূয়া ফেসবুক আইডি চালুসহ নানা ধরনের প্রচারণার ঘটনা খুবই উদ্দেশ্যমূলক। তাই ফোরামের পক্ষে থানায় সাধারণ ডায়েরি করা হয়াছে। ফোরামের সভাপতি ও মানবজমিনের প্রতিনিধি মো.খাইরুল ইসলাম বলেন,ফোরাম অজ্ঞাতে পরিচালিত এ একাউন্ট বা আইডি থেকে রাষ্ট্র বিরোধী হিংসা ও বিদ্বেষমূলক প্রচারণা ছড়ানোর মাধ্যমে তালতলী সাংবাদিক ফোরামের সামাজিকভাবে সুনাম ক্ষুন্নসহ নানা ধরনের আশঙ্কা প্রকাশ করে থানায় সাধারণ ডায়েরি করা হয়। তালতলী থানার ওসি মো.কামরুজ্জামান মিয়া জানান,জিডি পেয়েছি এখন তদন্ত করে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com