মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরগুনার তালতলীতে স্বাস্থ্য কর্মী করোনা শনাক্ত,বাড়ি লকডাউন ও ৬ জনের নমুনা সংগ্রহ

  • আপডেট সময় শনিবার, ৩০ মে, ২০২০, ৮.৫৪ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে সর্বপ্রথম স্বাস্থ্য কর্মীর করোনা শনাক্ত হওয়ায় তিনটি বাড়ি লকডাউন ও ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
আজ শনিবার (৩০মে) সকালে টিএন্ডটি রোডের কালিবাড়ি এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম মিঞা ও থানার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে ওই বাড়িসহ আশপাশের দুইটি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।
জানা গেছে,ওই স্বাস্থ্য কর্মী তালতলী হাসপাতালে স্টাফ নার্স(সেবিকা) হিসেবে কর্মরত আছে। ঐ সেবিকার করোনা উপসর্গ দেখা দিলে তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাঁর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর পরীক্ষাগারে পাঠায়।গত শুক্রবার রাত ১০টার সময় নমুনা প্রতিবেদন আসে সেবিকা করোনা পজিটিভ হিসেবে ধরা পড়ে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম মিঞা  বলেন,ওই স্বাস্থ্য কর্মী করোনা শনাক্ত হওয়ায় তিনটি বাড়ি লকডাউন ও ছয় জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।বাড়ির সকলকে ১৪দিন হোম কোয়ান্টাইনে থাকার নির্দেশ দেন।এবং তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com