বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএসটিআই মানদণ্ড পূরণে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সৌদি আরবের রিয়াদে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪.৫২ পিএম
  • ৬২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ-ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতারা। সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বার ভবন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট মনিরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস।

সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বের বিভিন্ন প্রান্তে অস্থিরতা ও সহিংসতা সৃষ্টি করছে। তাদের আগ্রাসী নীতির কারণে বহু নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে এবং মানবাধিকারের চরম লঙ্ঘন ঘটছে।

বক্তারা ইরান ও ফিলিস্তিন প্রসঙ্গ তুলে বলেন, বিভিন্ন সামরিক হামলায় অসংখ্য শিশু, নারী, বৃদ্ধ ও যুবক নিহত হয়েছেন। অথচ এসব অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠলে সেটিকে আবার সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এতে করে একটি অদ্ভুত ও বৈষম্যমূলক বিশ্বব্যবস্থা তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, তারা এমন একটি পৃথিবী কল্পনা করেন যেখানে কোনো মানুষকে বিনা অপরাধে হত্যা করা হবে না এবং আইন-আদালতের বাইরে গিয়ে কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের ওপর হামলা চালাবে না। একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা নিজ নিজ অবস্থান থেকে অন্যায় আগ্রাসনের প্রতিবাদ জানানো এবং নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে অবিলম্বে এই হামলা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর ভূমিকা নেওয়ার দাবি জানান।

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি চট্টগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট সুস্বপন কৃষ্ণ বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট হারাধন চন্দ্র দে, জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট দ্বীপক চৌধুরী, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার উল আলম চৌধুরী, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন বিপ্লু, সহসভাপতি অ্যাডভোকেট তুতুল বাহার, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকবর মাহমুদ, অ্যাডভোকেট তুহিন, অ্যাডভোকেট মুসলিম উদ্দিন, অ্যাডভোকেট শওকত ও অ্যাডভোকেট নকিব।

এ ছাড়া মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন দৈনিক বিজয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক ইমতিয়াজ ফারুকী ও সাংবাদিক গোলাম কিবরিয়া শিপন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com