সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ

  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৩.১০ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল ২০২৫ খ্রি.) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃরুবেল (৩২), ২। সুমন মুন্সি (৩৩), ৩। আমিনুল ইসলাম (২১), ৪। আব্দুর রহমান (২৯), ৫। মলি (১৯) ও ৬। পিয়ারী (৪০)।

এদিকে আদাবর থানা সূত্রে জানা যায়, একইদিন আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীসহ বিভিন্ন অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-১। মো: রিপন (২১), ২। বিল্লাল (১৯), ৩। ফিরোজ (২১), ৪। মো: ইমরান হোসেন (২৭), ৫। মো: আনোয়ার হোসেন (৩০) ও ৬। ইমদাদুল মোল্লা (২৭)।

উভয় থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com