সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

কাউখালীতে আওয়ামী মৎস্য-তাঁতী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬

  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১১.৪৩ পিএম
  • ১০০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী  মৎস্য ও তাঁতী লীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) তাদের আদালতে সোপর্দ করা হয়।

কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা জানান, গ্রেপ্তাররা হলেন নাশকতার মামলার আসামি সুবিদপুর গ্রামের মজিবর রহমানের ছেলে উপজেলা আওয়ামী মৎস্য লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন (৪৮), বেকুটিয়া গ্রামের শাখায়াত হোসেনের ছেলে পিরোজপুর জেলা আওয়ামী তাঁতী লীগের সদস্যসচিব মিজানুর রহমান (৪৩)।

তিনি আরো জানান, শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপুর তালুকদার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন শংকরপুর গ্রামের মহারাজ তালুকদারের ছেলে জুবায়ের আহমেদ (২২), মোতালেব হালদারের ছেলে মাসুদ রানা (২৫), বরিশাল সদরের দক্ষিণ আলেকান্দা গ্রামের ফরহাদ হোসেনের ছেলে ফেরদৌস হাসান (২০) এবং বরিশাল সদরের কাজীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রিফাত হোসেন (২২)।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, বিশেষ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চারজনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com