বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে আ. লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১১.৪৬ পিএম
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-রাজধানীতে আ. লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও বিভিন্ন দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ(ডিবি)।

গ্রেপ্তাররা হলেন, দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), উত্তরখান থানা যুবলীগের নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) ও আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার দক্ষিণখান, উত্তরখান ও বাংলা মোটর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক সোয়া ৮টায় দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মারুফ হোসেন সিফাতকে গ্রেপ্তার করে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস দল। গ্রেপ্তার সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের আরেকটি দল রাত ৯ টায় উত্তরখানের দেওয়ান বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ানকে গ্রেপ্তার করে। মহর হোসেনের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দুটি মামলা রয়েছে।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টায় বাংলামোটর এলাকায় অভিযান পরিচালনা করে অপরাধমূলক কাজে জড়িত আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেলকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল।

গ্রেপ্তারকৃত রাসেলের দলীয় পদবী না থাকলেও ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান সাঈদের সাথে আওয়ামী লীগের রাজনীতি এবং মিছিল মিটিং করতো এবং বিভিন্ন অপকর্মে জড়িত ছিল জানা যায়। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com