বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

বোরো মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্যবৃদ্ধি করেছে সরকার

  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৮.২৫ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

চলতি ২০২৫ সালের বোরো মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্যবৃদ্ধি করেছে সরকার। এবার প্রতি কেজি ধান ৩৬ টাকা ও সেদ্ধ চাল ৪৯ টাকা দরে কিনবে সরকার। এছাড়া গমও ৩৬ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে, তবে গমের জন্য আলাদা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। বুধবার (৯ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এসব তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সরকার এবার সাড়ে ৩ লাখ টন ধান এবং ১৪ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহ করবে বলে জানানো হয়েছে। গত বছর বোরো মৌসুমে সরকার ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল ও এক লাখ টন আতপ চাল সংগ্রহ করেছিল। তখন ধানের দাম ছিল ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা ও আতপ চাল ৪৪ টাকা।

অর্থ উপদেষ্টা জানান, বন্যা ও অতিবৃষ্টির কারণে কিছু ফসলের ক্ষতি হলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। গতবছরের মতো এবারও সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করছি।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, ধান-চালের সংগ্রহ কার্যক্রম শুরু হবে ২৪ এপ্রিল এবং চলবে ৩১ আগস্ট পর্যন্ত। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের দেয়া উৎপাদন খরচের ভিত্তিতে এবং কৃষকের ন্যায্য লাভ বিবেচনায় নিয়ে এ দাম নির্ধারণ করা হয়েছে।

এদিকে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, হাওর এলাকায় ধান কাটা শুরু হয়েছে এবং পহেলা বৈশাখ থেকে পুরোদমে শুরু হবে। আগামীকাল তিনি সুনামগঞ্জে ধান কাটার উৎসবে অংশ নিতে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com