মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

চন্দনাইশে শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমে বাসন্তী পূজা অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১১.৩৩ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধিঃ-চন্দনাইশ উপজেলার শুচিয়ায় শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের আয়োজনে প্রতি বছর মত এবারও ২৪ তম শ্রী শ্রী বাসন্তী পূজা ৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ বাসন্তী পূজা, চণ্ডীযজ্ঞ সহ ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের পুরোহিত্য করেন। এ সময় তিনি বলেন ধর্ম মানুষকে আলোর পথ দেখায়।
মানবজীবনকে আলোকিত করার জন্য ধর্মীয় শিক্ষার
কোনও বিকল্প নেই।
আমাদের সন্তানদের লেখা পড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি প্রতিটি ঘরে ঘরে গীতার আলো ছড়িয়ে দেওয়ার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।

গত ৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী আয়োজনে মধ্যে ছিলো প্রতিমা প্রদর্শন, গীতাপাঠ, শ্রী শ্রী চণ্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আৱতি প্ৰতিযোগিতা, মহতী ধর্মসভা, শ্রী শ্রী চণ্ডীযজ্ঞ ও মহা প্রসাদ বিতরণ ছাড়াও ধর্মীয় নাটক দেবী দুর্গা প্রদর্শন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com