বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামিনে মুক্তির পর আবারও কারাগারে সিরাজগঞ্জ-৩ সাবেক সংসদ সদস্য এমপি আজিজ

  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৮.১৯ পিএম
  • ১০৮ বার পড়া হয়েছে

জামিনের পর মারধরের শিকার সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু  হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তাড়াশ আমলি আদালতের হাজির করা হয়।

এ সময় বিচারক ওমর ফারুক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বলেন, তাড়াশ থানার বিস্ফোরক মামলায় সন্দেহজনক আসামি হিসেবে সাবেক এমপি আবদুল আজিজকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) রাত আটটায় ডা. আব্দুল আজিজ হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হন। কারামুক্তির পর তাকে জেলা কারাগার চত্বরে মারধর করা হয়। ঘটনার পর রাতেই সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

আবদুল আজিজকে চলতি বছরের তিন ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। জামিনে মুক্তির ১৬ ঘণ্টা পর আবারও তাকে কারাগারে পাঠানো হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com