মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা

  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৮.২২ পিএম
  • ৭১ বার পড়া হয়েছে

চলতি বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ এপ্রিল)। যাতে অংশ নিচ্ছে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন।

সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এছাড়া সম্প্রতি এসএসসি ও সমমানের গণিত পরীক্ষা পেছানো হয়েছে। এ পরীক্ষা আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য নতুন সময়সূচীও প্রকাশ করা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী ১০ এপ্রিল শুরু হয়েছে পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:

  • পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।
  • প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুসরণ করে পরীক্ষা গ্রহণ।
  • প্রথমে এমসিকিউ, পরে সৃজনশীল পরীক্ষা; কোনো বিরতি থাকবে না।
  • প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করতে হবে।
  • ধারাবাহিক মূল্যায়নের নম্বর কেন্দ্রের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে।
  • O M R ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে।
  • শুধুমাত্র নিবন্ধিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।
  • নিজ বিদ্যালয়ে পরীক্ষা হবে না; আসনবিন্যাসে স্থানান্তরের ব্যবস্থা থাকবে।
  • সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
  • কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন আনতে পারবেন না।
  • একই উপস্থিতি পত্রে তিন অংশের উপস্থিতি গণনা করতে হবে।
  • ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
  • ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।

২০২৫ সালের এসএসসির কোন পরীক্ষা কোনো দিন:

  • ১০ এপ্রিল: বাংলা প্রথম পত্র/সহজ বাংলা প্রথম পত্র
  • ১৫ এপ্রিল: ইংরেজি প্রথম পত্র
  • ১৭ এপ্রিল: ইংরেজি দ্বিতীয় পত্র
  • ২১ এপ্রিল: গণিত
  • ২২ এপ্রিল: ধর্ম (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা)
  • ২৩ এপ্রিল: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
  • ২৪ এপ্রিল: গার্হস্থ্যবিজ্ঞান/ কৃষিশিক্ষা/ সংগীত/ আরবি/ সংস্কৃত/ পালি/ শারীরিক শিক্ষা ও ক্রীড়া/ চারু ও কারুকলা
  • ২৭ এপ্রিল: পদার্থবিজ্ঞান/ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা/ ফিন্যান্স ও ব্যাংকিং
  • ২৯ এপ্রিল: রসায়ন (তত্ত্বীয়)/পৌরনীতি ও নাগরিকতা/ ব্যবসায় উদ্যোগ
  • ৩০ এপ্রিল: ভূগোল ও পরিবেশ
  • ৪ মে: বিজ্ঞান/উচ্চতর গণিত (তত্ত্বীয়)
  • ৬ মে: জীববিজ্ঞান/অর্থনীতি
  • ৭ মে: হিসাববিজ্ঞান
  • ৮ মে: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
  • ১৩ মে: বাংলা প্রথম ২য় পত্র/ সহজ বাংলা–২য় পত্র

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com