মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৫.২৬ পিএম
  • ৯৩ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টারঃ-বরগুনার আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা গাজীবাড়ী মসজিদ সংলগ্ন স্থানে দূরপাল্লার একটি পরিবহন বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেলে থাকা দুই আরোহী জাবেদ (২৭) ও রাফি (২৬) গুরুত্বর আহত হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে রাজশাহীর চাপাইনবাবগঞ্জ থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা আনান ট্রাভেলস নামের ওই দূরপাল্লার পরিবহন বাসটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা গাজী বাড়ী মসজিদ সংলগ্ন স্থান অতিক্রম করার সময় বিপরীত থেকে আসা একটি দ্রুতগতির মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটর সাইকেলটি সামনে দিয়ে বাসটির নিচে ঢুকে যায়। এতে ওই মোটর সাইকেলে থাকা দুই আরোহী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয় এবং আহতদের উদ্ধার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি আটক করে থানায় নিয়ে গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আহতদের বাড়ী ফরিদপুরে। তারা কুয়াকাটা ঘুরতে এসে ছিলো।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছে। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com