সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পিরোজপুরে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ছাত্রদলের নেতা বহিষ্কার

  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১১.৩৫ পিএম
  • ১০০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুরের নেছারাবাদে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে

ছাত্রদল নেতা মো. রুবেল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার দৈহারী ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সোমবার (৭ এপ্রিল) নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন সজিব ও সদস্য সচিব মো. জিয়াউল হক সজিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলার অধীনস্থ নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার দৈহারী ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংঠনিক সম্পাদক মো. রুবেল হাওলাদারকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন সজিব বলেন, তার বিরুদ্ধে ‘কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে’ শিরোনামে একাধিক অনলাইন সহ জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এবং আদালতে অপহরণ ও ধর্ষণের মামলা হয়। এই বিষয় নিয়ে উপজেলা বিএনপি ও ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই মো. রুবেল হাওলাদারের বিষয়টি তদন্ত সাপেক্ষে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

তারিখ: ০৮.০৪.২০২৫ ইং

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com