সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

রূপগঞ্জে বেতন বোনাস না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ

  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৮.২৮ পিএম
  • ৯১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেতন বোনাস না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে রবিন টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। তারা মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় সেনা কর্মকর্তা, পুলিশ ও শ্রমিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার আউখাবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, ঈদের ছুটি দেয়ার সময় শ্রমিকদের বেতন, ভাতা ও ঈদ বোনাস না দিয়ে ১২০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়ে ছাঁটাইয়ের বিষয় জানতে পেরে এর প্রতিবাদ করেন। ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন তারা। দুপুর বারোটার দিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ ও সেনাবাহিনী তাদের বাঁধা দেয়। এক পর্যায়ে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর চড়াও হলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিভিন্নস্থানে আগুন জ্বালিয়ে সেখানে অবস্থান নিলে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে সেনাবাহিনীর কর্মকর্তা, সেনাসদস্য, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও শ্রমিকসহ অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় সাত শ্রমিককে আটক করেছে পুলিশ।

পরে উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের বিষয়ে শ্রমিকদের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com