মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক কমলাপুরে যাত্রীর পকেটে ছিনতাইয়ের চেষ্টা, আটক এক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক ফেনীর নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর নাগরিকদের অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব : আইনমন্ত্রী

স্ত্রীর দেয়া মামলায় কৃষকদলের সভাপতি নাসির মোল্লা গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১০.০৭ পিএম
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ- পটুয়াখালী জেলার আমখোলা ইউনিয়নের কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লাকে চুরির অভিযোগে গ্রেফতার করেছে র‍্যাব। ৫৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা চুরির ঘটনায় তার স্ত্রী চম্পা বেগমের দায়ের করা মামলার ভিত্তিতে শনিবার (২২ মার্চ) সকালে র‍্যাব-৮ এর একটি দল গলাচিপা উপজেলার শাখারিয়া-আমখোলা রোড থেকে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত নাসির উদ্দিন গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের, ছৈলা বুনিয়া গ্রামের আতাহার মোল্লার ছেলে।এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী চম্পা বেগম বর্তমানে তার সৌদি প্রবাসী মেয়ের বাসায় বসবাস করেন। অভিযুক্ত নাসির উদ্দিন তার দ্বিতীয় স্ত্রী কাছে মাঝেমধ্যে তার বাড়িতে যাতায়াত করতেন।গত ২২ নভেম্বর, নাসির উদ্দিন তার স্ত্রীর বাসায় আসেন এবং ৫ দিন অবস্থান করে ২৬ নভেম্বর চলে যান। এরপর চম্পা বেগম দেখতে পান, তার মেয়ের কক্ষের আলমারির ড্রয়ারের তালা ভাঙা এবং সেখান থেকে স্বর্ণের হার, চেইন, কানের দুল, ডায়মন্ড ও ৪০ হাজার সৌদি মুদ্রা চুরি হয়েছে।এ ঘটনায় চম্পা বেগম তার মেয়েকে জানালে তিনি নাসির উদ্দিনকে ফোন করেন। তখন নাসির উদ্দিন চুরি করা স্বর্ণালংকার ও রিয়াল ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে আর ফেরত দেননি।পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানায় চম্পা বেগম দণ্ডবিধির ৩৭৯/১০৯ ধারায় একটি মামলা দায়ের করেন।মামলা নং-৮/২০২৪)। মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-৮ কে,আসামি গ্রেফতারের অনুরোধ জানালে র‍্যাব ৮ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।র‍্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, “এটি একটি আলোচিত চুরির মামলা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত নাসির উদ্দিনকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com