বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনার চিকিৎসায় নাকের স্প্রে !

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০, ৫.১৪ পিএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

চীনের উহান থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। প্রাণঘাতি এই ভাইরাসের তাণ্ডবে প্রতিদিনই মৃত্যুবরণ করছে হাজার হাজার মানুষ। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে এই ভাইরাসের ভ্যাকসিন আবিস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক  তখনই এর চিকিৎসায় নতুন ওষুধ তৈরি করলেন স্কটল্যান্ডের গবেষকরা। এন্টিভাইরাল বা ভাইরাস রোধক ওষুধটি তৈরি করা হয়েছে নাকের স্প্রে হিসেবে। যেটি এখন করোনার ওষুধ হিসেবে আশা জাগাচ্ছে। গবেষকরা বলছেন, এ স্প্রে করোনাভাইরাসকে ফুসফুসের কোষে প্রবেশের আগেই আটকে দেবে।

ইতিমধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় এটি প্রমাণিত হয়েছে। ওষুধটির গবেষণায় থাকা বিজ্ঞানীরা বলছেন, ‘নিউমিফিল’ নামক ওষুধটি তৈরি করা হয়েছিলো ফ্লুর চিকিৎসায়। এখন এটি কভিড-১৯ এর ক্ষেত্রেও সাফল্য দেখাচ্ছে। স্কটল্যান্ডে সেন্ট অ্যান্ড্রুস ইউনিভার্সিটির এ গবেষণায় দেখা যায়, এ ওষুধটি ভাইরাসটির গায়ে বাতাসের বেগে এক ধরণের প্রোটিন ঢেলে দেবে। এতে ভাইরাসটি আর কোষে প্রবেশ করতে পারবে না। এখনও পর্যণ্ত ওষুধটির ল্যাব টেস্ট করা হয়েছে। যার ফলাফল পাবলিক হেলথ ইংল্যান্ড দেখেছে। তারা আশা দিয়েছেন এটি কভিড-১৯ চিকিৎসায় ব্যবহার হতে পারে।বিশ্বজুড়ে দেশগুলো যখন করোনাভাইরাস প্রতিরোধে ওষুধ উদ্ভাবন নিয়ে ব্যস্ত, তখন স্কটল্যান্ডের এ ওষুধটি করোনা প্রতিরোধে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে বলে গবেষকরা মনেকরছেন। নিউমিফিল ওষুধটি তৈরি করেছে নিউম্যাগেন লিমিটেড। যারা নতুন রোগ ও ক্যান্সারের ওষুধ তৈরিতে কাজ করে।

ওষুধটির মূল গবেষক বায়েলোজির অধ্যাপক গ্যারি টেইলর বলেন, ‘অন্যান্য ওষুধ সাধারণত ভাইরাসের কিছু অংশে আঘাত হানে। আর আমাদের এ ওষুধটি ভাইরাসকে মানব কোষে প্রবেশের আগেই আটকে দেয়। নাকের এ স্প্রে হয়তবা প্রতিদিন একবার কিংবা সপ্তাহে একবার দিতে হতে পারে।’ সূত্র: মেইল অনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com