বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

আমতলী পৌরসভার উদ্যোগে  হতদরিদ্র ও কর্মহীন মাছ ও সবজি বিক্রেতাদের মাঝে খাদ্য সহায়তা

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ৯.৩৭ পিএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি।
বরগুনার আমতলী পৌরসভায় প্রাণঘাতি করোনাভাইরাস রোধে আপাদকালীন সময়ে হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় পৌরসভার উদ্যোগে সামাজিক সুরক্ষা বজায় রেখে মাছ ও সবজি বিক্রেতা দুইশত হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেল ৫ টায় নতুন বাজার মাছ বাজারের সামনে সামাজিক সুরক্ষা রেখে হতদরিদ্র ও কর্মহীন মাছ ও সবজি বিক্রেতা পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করেন পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান। তিনি প্রতিটি পরিবারের মাঝে দশ কেজি চাল, দুই কেজি আলু, আধা কেজি পেঁয়াজ, এক কেজি ডাল ও একটি সাবান বিতরণ করেন।
এসময় আমতলী মাছ বাজারের সভাপতি মাহবুবুর রহমান হিমু গাজী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সাংবাদিক, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, করোনাভাইরাসের আপাদকালিন সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে পৌরসভার দুইশত জন হতদরিদ্র ও কর্মহীন মাছ ও সবজি বিক্রেতা পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com